আজ- রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে নারী হেরোইন ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ৬৫ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৪ হাজার ৫৭০ টাকা উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম। এ ঘটনায় নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম প্রফেসরপাড়া (বাগানপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ছোটবনগ্রাম এলাকার মৃত আব্দুল প্রামাণিকের ছেলে মো. আমিনুল ইসলাম মিন্টু (৫৮), তাঁর স্ত্রী মৃত আব্দুল কাদেরের মেয়ে মোসা. কলি বেগম (৫০), বোয়ালিয়া থানার হেতেম খাঁ এলাকার মো. শামসুল আলমের ছেলে মো. হাসান (৩২) এবং ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত শেখ মমিনের ছেলে মো. আলামিন (৩৫)।

আরএমপি জানায়, মিন্টু ও কলি বেগমের বসতবাড়িতে অভিযান চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ৪ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হাসান ও আলামিন দীর্ঘদিন ধরে মিন্টু ও কলির সহযোগী হিসেবে মাদক বিক্রি করে আসছিলেন।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মিন্টু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকসংক্রান্ত সাতটি মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে ২০২০ থেকে ২০২৪ সালের বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়েছিল।

এ ছাড়া গ্রেপ্তার হাসানের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় পেনাল কোড আইনে দুটি মামলা রয়েছে। ওই মামলাগুলোতে তাঁকে ২০১৭ ও ২০২৪ সালে গ্রেপ্তার করা হয়েছিল।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: