আজ- শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শনে রাসিক প্রশাসক

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর বন্ধগেট, নতুন বিলসিমলা ও হড়গ্রাম রেলক্রসিংয়ে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভারের কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তিনি মহানগরীর নির্মাণাধীন তিনটি ফ্লাইওভার পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

পরিদর্শনের শুরুতে রাসিক প্রশাসক বন্ধগেট রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ ঘুরে দেখেন। পরে নতুন বিলসিমলা ও হড়গ্রাম রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে অবগত হন।

পরিদর্শনকালে রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: