আজ- শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) দামকুড়া ও কাশিয়াডাঙ্গা থানা-পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে দামকুড়া থানার পুলিশ সোনাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে মো. মনিরুজ্জামান ওরফে রানা (৩৮)কে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের মো. আকরাম হোসেনের ছেলে। তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৩টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রানার বিরুদ্ধে আরএমপির শাহমখদুম ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় পৃথক দুটি মাদক মামলা, পবা থানায় একটি সিআর মামলা এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানায় একটি অভিযোগপত্র রয়েছে।

অন্যদিকে, একই দিন বিকেল ৩টার দিকে কাশিয়াডাঙ্গা থানার পুলিশ আদর্শগ্রাম নীচপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. শাকিল ওরফে মান্না (২৯)কে গ্রেপ্তার করে। তিনি কাশিয়াডাঙ্গা গুচ্ছগ্রামের আব্দুল মালেকের ছেলে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরএমপি জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: