
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে মো. আরাফাত (১৯) নামের এক যুবককে আটক করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩৮০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) কাশিয়াডাঙ্গা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক আরাফাত রাজপাড়া থানার কোর্ট বুলনপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে।
পুলিশ জানায়, মাদকদ্রব্য সেবনের অপরাধে আরাফাতকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩৮০ টাকা অর্থদণ্ড দেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
