আজ- , ,

রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়ার্কচার্জড, মাস্টাররোলসহ সব কর্মচারীর বিভিন্ন সমস্যা নিরসনে রাজশাহীতে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের রাজশাহী জেলা আঞ্চলিক সংসদের উদ্যোগে নগরীর সড়ক ভবন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. কেএএম সাইফুর রহমান।

রাজশাহী জেলা আঞ্চলিক সংসদের সভাপতি মো. জায়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

এ সময় আরও বক্তব্য দেন সড়ক ও জনপথ অধিদপ্তরের রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ আল মামুন এবং রাজশাহী সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশিকুল ইসলাম।

অনুষ্ঠানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
16 October 2026

রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

www.prokashkal.com |
/Prokashkal