আজ- , ,

অসুস্থ ভূমিমন্ত্রীকে দেখতে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক 

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে বুধবার (২১ অক্টোবর) রাতে তাঁকে দেখতে হাসপাতালে যান রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

রাত ৭টা ৪৫ মিনিটের দিকে রামেক হাসপাতালে গিয়ে ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন গোলাম মোস্তফা মামুন। এ সময় তিনি ভূমিমন্ত্রীর চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম।

ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তাঁকে দেখতে হাসপাতালে উপস্থিত হন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও। তাঁরা ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

হাসপাতালে ভূমিমন্ত্রীর পাশে কিছু সময় কাটান গোলাম মোস্তফা মামুন। এ সময় তিনি মো. মিজানুর রহমান মিনুর দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভূমিমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

ভূমিমন্ত্রীর অসুস্থতার খবরে তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা তাঁর দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করছেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
21 October 2026

অসুস্থ ভূমিমন্ত্রীকে দেখতে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক 

www.prokashkal.com |
/Prokashkal