আজ- , ,

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

by Prokash Kal

এম এ রশিদ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাগর আলি গাজি (৪৮) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন।

 সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বংশীপুর এলাকায় সোনার মোড় মৎস্য আড়তের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর আলি গাজি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গাজীপাড়া এলাকার শওকত আলি গাজির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ইজিবাইক নিয়ে সড়কে চলাচলের সময় ভেটখালি থেকে ছেড়ে আসা শ্যামনগর-কালীগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে তাঁর ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল ইসলাম পাটোয়ারী জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
02 November 2026

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

www.prokashkal.com |
/Prokashkal