আজ- , ,

রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত, গবেষণা প্রস্তাবনা নিয়ে সিদ্ধান্ত

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) কমিটি ফর অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চের (সিএএসআর) ৫৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম, থিসিসের বিষয় নির্ধারণ ও সুপারভাইজার নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। এ ছাড়া এমএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষার্থীদের সুপারভাইজার নিয়োগ, থিসিসের শিরোনাম ও প্রস্তাবিত গবেষণার বিষয়বস্তু পর্যালোচনা করে অনুমোদনের বিষয়ে আলোচনা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক সভাটি সঞ্চালনা করেন। এ সময় সিএএসআরের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশন: রুয়েটে সিএএসআরের ৫৮তম সভায় উপস্থিত কমিটির সদস্যরা।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
09 November 2026

রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত, গবেষণা প্রস্তাবনা নিয়ে সিদ্ধান্ত

www.prokashkal.com |
/Prokashkal