আজ- , ,

রাজশাহীর মোহনপুরে ই*য়াবা ও ট্যা*পেন্টাড*লসহ আ*ট*ক -৩

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবা ও ৭৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে র‍্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন, একটি স্মার্টফোন ও নগদ ৮ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে মোহনপুর থানার মৌগাছি ইউনিয়নের খয়রা উত্তরপাড়া গ্রামে অভিযান চালায় র‍্যাবের সিপিএসসি, র‍্যাব-৫-এর একটি আভিযানিক দল।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. মুক্তার সরকার (৩১), মো. হেলাল মণ্ডল (৪০) ও মো. রজব আলী (৪১)।

র‍্যাব জানায়, অভিযানে তাদের হেফাজত থেকে ১১৫ পিস ইয়াবা, ৭৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি বাটন মোবাইল ফোন, একটি স্মার্টফোন এবং নগদ ৮ হাজার ৭০ টাকা জব্দ করা হয়েছে।

পরে আটক ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধার করা আলামতসহ মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
18 November 2026

রাজশাহীর মোহনপুরে ই*য়াবা ও ট্যা*পেন্টাড*লসহ আ*ট*ক -৩

www.prokashkal.com |
/Prokashkal