আজ- সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় এবার কোরবানিতে গবাদি পশু আমদানির প্রয়োজন নেই: প্রাণিসম্পদ উপদেষ্টা

এবার কোরবানিতে গবাদি পশু আমদানির প্রয়োজন নেই: প্রাণিসম্পদ উপদেষ্টা

by Prokash Kal
১৬১ views

প্রকাশকাল ডেস্ক:
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এ বছর কোরবানির জন্য গবাদিপশু আমদানির প্রয়োজন নেই। অবৈধ পথে কোনো পশু যেন দেশে না আসতে পারে, এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার (৪ মে) দুপুরে সচিবালয়ে কোরবানির পশুর চাহিদা ও হাট ব্যবস্থাপনা নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

প্রাণিসম্পদ উপদেষ্টা জানান, এবার সারাদেশে ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার পশু কোরবানির জন্য প্রস্তুত আছে। তাই দেশে কোরবানির পশুর কোনো ধরনের সংকট তৈরি হবে না।

তিনি আরও বলেন, দেশের খামারের গরু ও ছাগল দিয়েই কোরবানি সম্পন্ন করা যাবে। পার্শ্ববর্তী দেশসহ মিয়ানমার থেকে চোরাই পথে পশু আসার তথ্য রয়েছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

কোনো পশুবাহী ট্রাক ছিনতাইকারীদের বিরুদ্ধেও কঠোর থাকবে পুলিশ। এসব বিষয়ে ফরিদা আখতার সতর্ক করে বলেন, বাসের লকআপে ছাগলসহ কোনো পশু পরিবহন করা যাবে না। এটা আইনের লঙ্ঘন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত