আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
Home নির্বাচন তারেক রহমানের সঙ্গে ইইউ’র প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে ইইউ’র প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

by Prokash Kal
২০ views

প্রকাশকাল ডেস্ক:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এদিন বিকেল পৌনে ৩টায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাবসের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল বিএনপির গুলশান কার্যালয়ে আসেন।

প্রায় ঘন্টাখানেকের বৈঠক শেষে বিকেল চারটার একটু আগে কার্যালয় থেকে বের হয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলটি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত