আজ- রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া মাহফিল ও দুঃস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরের ১৫ নম্বর ওয়ার্ডের সপুরা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’ এ কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

খাবার বিতরণের আগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কর্মসূচিতে মাহফুজুর রহমান রিটন বলেন, বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছেন। তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ ও দেশের মানুষের কল্যাণে তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন।

কর্মসূচিতে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহীন ইকবাল ও ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সোবহান লিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার।

এ সময় শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবার আলী জ্যাকি, সাবেক যুবনেতা রবিন-উল-হাসান জাহিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: