আজ- রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বোয়ালিয়া থানার অভিযানে বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার ৩

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা-পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে নগরীর উপশহর, মালদা কলোনী ও মধুরডাঙ্গা শিল্পীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আরএমপি জানায়, রাত সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ির একটি দল বিন্দুর মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. ওবায়দুল হোসেন (৪০)কে গ্রেপ্তার করে। তিনি রাজশাহীর মোহনপুর থানার বড়ইকুড়ি গ্রামের তাসের আলীর ছেলে। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এর আগে রাত সোয়া ১০টার দিকে বোয়ালিয়া থানার শিল্পনগরী পুলিশ ফাঁড়ির একটি দল মালদা কলোনী এলাকায় অভিযান চালিয়ে মো. রিফাত (২০)কে গ্রেপ্তার করে। তিনি বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ গ্রামের হাসের আলীর ছেলে। তাঁর কাছ থেকে আটটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া রাত সাড়ে ১১টার দিকে একই পুলিশ ফাঁড়ির আরেকটি দল মধুরডাঙ্গা শিল্পীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. আরিফ হোসেন ডলার (৩৭)কে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার নওশাদ আলীর ছেলে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার তিনজনই মাদক বিক্রির সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আরএমপি।

You may also like

Leave a Comment

শিরোনাম: