
নিজস্ব প্রতিবেদক:
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমিন মোহাম্মদ মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন খতম করেন।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ জুলাই আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি ইসলাম কৌশিক, ছাত্রনেতা নাহিদ হাসান, সাব্বির হাসান রনি, মোস্তাফিজুর নাইম, রনি রেজাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে আয়োজকরা মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ও গণতান্ত্রিক সংগ্রামের কথা স্মরণ করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা এবং কীভাবে তিনি ‘আপসহীন দেশনেত্রী’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, তা তুলে ধরেন।
