আজ- শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনায় মৃত্যু ১, শনাক্ত ৩

by Prokash Kal
৩৮৬ views

প্রকাশকাল ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার (২০ জুলাই) সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ১৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২ দশমিক ২২ শতাংশ। আর মারা যাওয়া ব্যক্তিটি পুরুষ। তার বয়স ৫১-৬০ বছরের মধ্যে।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৭০৪ জনের। মারা যাওয়াদের মধ্যে ১৪ জন নারী ও ১৮ জন পুরুষ।

You may also like

Leave a Comment

শিরোনাম: