আজ- রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ৬২ বোতল ভারতীয় মদ জব্দ

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টা ৩৫ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর তালাইমারী বিওপি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানাধীন জাহাজঘাট বালুরচর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৬২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

জব্দকৃত মদ মতিহার থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

You may also like

Leave a Comment

শিরোনাম: