আজ- মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেফতার

by Prokash Kal

মোঃ শাহান আলী শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান হিরোককে গ্রেফতার করেছে থানা পুলিশের একটি দল।

আজ রবিবার (১৬ই নভেম্বর) বিকেলে শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। যুবলীগ নেতা হিরোক ওই মহল্লার মৃত্যু আব্দুল মতিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে শাহজাদপুর থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্য হিরোকের বাড়ি ঘিরে রাখে। পরে একটি দল বাড়িতে প্রবেশ করে তাকে গ্রেফতার করে বাইরে নিয়ে আসে। এসময় তাকে জয় বাংলা শ্লোগান দিতে দেখা যায়।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ যুবলীগ নেতা হিরোককে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করে জানান, পূর্বেই দায়ের হ‌ওয়া সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও বর্তমানে সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী প্রফেসর ড. এম‌এ মুহিতের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহার নামীয় ২৯ নং আসামি হিরোক।

তিনি আরো জানান, আগামীকাল যুবলীগ নেতা হিরোককে শাহজাদপুর আমলী আদালতে প্রেরণ করা হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: