আজ- মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
Home সারাদেশঅবরুদ্ধ দুই বাড়ির বাসিন্দাদের চলাচলের পথ উন্মুক্ত করলেন ইউএনও

অবরুদ্ধ দুই বাড়ির বাসিন্দাদের চলাচলের পথ উন্মুক্ত করলেন ইউএনও

by Prokash Kal
১১ views

মো: শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রায় ২০ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন দুটি পরিবারের সদস্যরা। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশফিকা হোসেনের হস্তক্ষেপে তাদের চলাচলের পথ উন্মুক্ত করা হয়েছে।

জানা যায়, স্থানীয় করতোয়া ডিগ্রি কলেজের মালিকানাধীন জমির উপর দিয়ে দীর্ঘদিন ধরে ইউসুফ আলী ও রফিক প্রামাণিকের পরিবারের সদস্যরা চলাচল করে আসছিলেন। সম্প্রতি প্রতিবেশী মিনা খাতুন ওই পথে বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন। ফলে দুটি পরিবার প্রায় ২০ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় পড়েন।

এ বিষয়ে গত ১৭ এপ্রিল একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি ইউএনও মাশফিকা হোসেনের নজরে আসে। তিনি প্রথমে একজন প্রতিনিধিকে ঘটনাস্থলে পাঠান। কিন্তু তাতে সমস্যার সমাধান না হওয়ায় সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শনে যান।

এ সময় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, গড়াদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল্লাহ, ইউনিয়ন সচিব আব্দুল হালিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইউএনও ঘটনাস্থলে ভুক্তভোগী রিমা খাতুন, মনিরা খাতুন ও নয়ন খাতুনের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেন। পরে অভিযুক্ত মিনা খাতুনের সঙ্গে আলোচনা করে তার নির্দেশে বাঁশের বেড়া অপসারণ করা হয় এবং ভুক্তভোগী পরিবারগুলোর জন্য প্রায় ১০ ফুট প্রশস্ত চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও মাশফিকা হোসেন বলেন, “চলাচলের পথ একটি মৌলিক অধিকার। কেউ ইচ্ছামতো তা বন্ধ করে দিতে পারে না। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: