আজ- মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাদিঘি জামে মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর সোনাদিঘি জামে মসজিদের সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে পরিদর্শনকালে রাসিক প্রশাসক নগরীর উন্নয়ন কাজ দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, স্থপতি জহুরুল আনোয়ার অনন্ত সহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার এবং মসজিদের মুসল্লী ওগণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: