আজ- মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আরএমপির নয়া কমিশনারকে রাজশাহী প্রেসক্লাবের অভিনন্দন

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর নতুন পুলিশ কমিশনার মো. জিল্লুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও ভাষাসৈনিক পরিবারের সদস্য সাইদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনসহ প্রেসক্লাবের সদস্যরা।

অভিনন্দন বার্তায় প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান আশা প্রকাশ করেন যে নতুন পুলিশ কমিশনার রাজশাহীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করবেন। তিনি বলেন, অপরাধ দমনে যথাযথ ও কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাজশাহীর নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবেন এটাই আমাদের প্রত্যাশা।

তিনি বিদায়ী পুলিশ কমিশনারের ভূমিকাও স্মরণ করেন। সাইদুর রহমান জানান, বিদায়ী কমিশনার দায়িত্ব পালনকালে ভেঙে পড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তার জন্য রাজশাহী মহানগরবাসী কৃতজ্ঞ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনও নতুন কমিশনারের সফলতা কামনা করেন এবং তার নেতৃত্বে আরএমপি আরও জনবান্ধব হবে বলে আশা ব্যক্ত করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: