আজ- , ,

তানোরে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী: 
রাজশাহীর তানোরে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় পলাশ আলী নামে এনসিপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি তানোর উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ জানায়, বুধবার পলাশ আলীকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
মামলার বিবরণ অনুযায়ী, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় চাকরি করার সময় ২৭ বছর বয়সী এক তরুণীর সহকর্মী ছিলেন। ওই তরুণীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ আলী তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি আদালতের দ্বারস্থ হন। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এদিকে দলের নেতার বিরুদ্ধে মামলার বিষয়টি নিয়ে এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, তানোর উপজেলা কমিটির বিষয়ে তাঁর কাছে বিস্তারিত তথ্য নেই। বিষয়টি জানার পর স্থানীয় দায়িত্বশীল নেতাদের অবহিত করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে পলাশ আলীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এনসিপির তানোর উপজেলা শাখার সেক্রেটারি মোরশেদ আলী। তাঁর দাবি, এনসিপিতে যোগ দেওয়ার আগে পলাশ একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই প্রতিষ্ঠানে পূর্ববিরোধের জের ধরে তাঁকে ষড়যন্ত্র করে মামলায় জড়ানো হয়েছে। মামলাটিকে মিথ্যা দাবি করে এর প্রতিবাদ করার কথাও জানান তিনি।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
12 November 2026

তানোরে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

www.prokashkal.com |
/Prokashkal