আজ- শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জের সিংগাইর থানার মমতাজ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মো. আলমগীর হোসেন (২৯) কে আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ ও র‌্যাব-৪ এর যৌথ দল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে আশুলিয়ার জিরাবো এলাকায় অভিযান চালিয়ে আলমগীরকে আটক করা হয়। গ্রেফতার এড়াতে সে ভেড়ামারা ও পরে আশুলিয়ায় পরিচয় গোপন করে ভুয়া এনআইডি বানিয়ে একটি গার্মেন্টসে চাকরি করছিল।

গ্রেফতার আলমগীর রাজশাহী জেলার বাঘা থানার মৃত জিন্নাহ শেখের ছেলে।

র‌্যাব জানায়, ২০০৭ সালে দাম্পত্য কলহের জেরে স্ত্রী মমতাজকে শ্বাসরোধে হত্যার দায়ে আদালত ২০১৬ সালে আলমগীরকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

গ্রেফতারের পর তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: