আজ- বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

by Prokash Kal
১৫ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে নগরীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপপরিচালক মো. মঞ্জিল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. তুহিনুর আলম, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সেবাদানের সক্ষমতা বাড়াতে এই সপ্তাহের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সবাইকে আগুন ও দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।

এর আগে সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে অগ্নিনির্বাপণ মহড়া, সচেতনতামূলক সভা, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ এবং উদ্ধার কার্যক্রম বিষয়ক প্রদর্শনী। আয়োজকরা জানান, এসব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি বাড়ানোই মূল লক্ষ্য।

You may also like

Leave a Comment

শিরোনাম: