আজ- সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাসিক প্রশাসকের সাথে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

by Prokash Kal
views

নিজস্ব প্রতিবেদক :

 রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দ।

রবিবার (২৮ জুন) দুপুরে নগর ভবনে রাসিক প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন তারা। এ সময় বিপিজেএ রাজশাহী শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিষ্টিুমুখ করান এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক প্রশাসক।

সাক্ষাৎকালে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি সামাদ খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি কাবিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজম খান, অর্থ সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক সোহরাব হোসেন, নির্বাহী সদস্য রাশেদুর রহমান রাসেল, সাবেক সহ-সভাপতি আলী আহসান তুহিন উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: