আজ- শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে সম্প্রীতি ও উৎসবের আমেজে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

by Prokash Kal

মোঃ গোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি:
ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও আনন্দের বার্তা নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব। উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড), বিএনপির শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ,শ্রী অসীম কুমার সাহা বানী, সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শ্রী বাসুদেব দত্ত সাধারণ সম্পাদ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমল সাহা মিন্টু।

অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উৎসবের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আয়োজকরা বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করারও একটি উপলক্ষ। ধর্ম যার যার, রাষ্ট্র সবার এই চেতনাকে ধারণ করে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

You may also like

Leave a Comment

শিরোনাম: