আজ- বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

by Prokash Kal
৩৫৯ views

প্রকাশকাল ডেস্ক:
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেল থেকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক করবে বিএনপির লিয়াজোঁ কমিটি। বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল ৪টা থেকে গুলশানে বৈঠক শুরু হবে। প্রথমে ১২ দলীয় জোট, এরপর জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, লেবার পার্টির সঙ্গে বৈঠক করবে বিএনপির লিয়াজোঁ কমিটি। এতে লিয়াজোঁ কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতৃত্ব দেবেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: