আজ- মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে জনগণের নিরাপত্তার স্বার্থে বাড়ি যাবে না পুলিশ 

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মব্যস্ততা ছেড়ে নাড়ীর টানে ছুটছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে পুলিশ সদস্যদের ক্ষেত্রে তা ব্যতিক্রম। ঈদ যাত্রাকে নিরাপদ করার জন্য তারা নিরলস কাজ করে যান।

ঈদের সময় ছুটি পান না তারা। এমনকি ঈদের ছুটিতে বাড়তি ডিউটির জন্য বাড়তি সম্মানী কিংবা সুবিধাও দেওয়া হয় না তাদের।

জানা গেছে, ৮০ শতাংশের বেশি পুলিশ সদস্যের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। পুলিশ সদস্যরা বলছেন, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করাটাই তাদের ঈদের আনন্দ।

বাংলাদেশ পুলিশ বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে অন্যতম।সংস্থাটি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত।

১৬ ডিসেম্বর ১৯৭১সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ৫৩ বছর ধরে বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: