আজ- রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবাসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: মেহেদী হাসান (৩২) রাজশাহী জেলার বাঘা থানার খাগড়াবাড়িয়া এলাকার মো: আ: রাজ্জাকের ছেলে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার বাসিন্দা।

জানা যায়, শনিবার (৩০ আগস্ট) রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার কাজলা এলাকায় এক বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই রিমন হোসাইন ও তার টিম রাত পৌনে ৯টায় মতিহার থানার কাজলা এলাকার ঐ বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি মেহেদীকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

গ্রেপ্তরকৃত মেহেদীর বিরুদ্ধে আরএমপির বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় ২টি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তরকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: