আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিকে স্কুল অব রিসার্চ ও সিএফইপির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

by Prokash Kal
২৭৮ views

প্রকাশকাল ডেস্ক:

বাংলাদেশের বিকে স্কুল অব রিসার্চ এবং শ্রীলঙ্কাভিত্তিক সিলন ফাউন্ডেশন ফর ইকোনমিক পলিসি অ্যানালাইসিস (সিএফইপি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ চুক্তিতে সই করেন।

চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠান যৌথ গবেষণা, পলিসি এডভোকেসি, তরুণদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ কর্মশালা, নীতি-সংলাপ, সেমিনার ও সম্মেলন আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেবে। এটি দক্ষিণ এশিয়ার সামাজিক-অর্থনৈতিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে।

বিকে স্কুল অব রিসার্চের প্রতিষ্ঠাতা ও পরিচালক বিজন কুমার বলেন, এই সমঝোতা আমাদের গবেষণা প্রচেষ্টাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং তরুণ গবেষকদের কণ্ঠস্বর জোরালো করবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও টেকসই লক্ষ্য অর্জনে গবেষণামুখী তরুণদের ভূমিকা পালনে এটি দারুণ সহায়ক হবে।

সিএফইপির চেয়ারম্যান ও পরিচালক পাসান বিজয়াবর্ধনা বলেন, দক্ষিণ এশিয়া আজ বহুমুখী সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন। এ সমঝোতা যৌথ গবেষণা কার্যক্রমকে শক্তিশালী করবে, যা সরাসরি নীতি প্রণয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বাংলাদেশ, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও তাইওয়ানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তরুণ গবেষকরা অংশ নেন।

উল্লেখ্য, বিকে স্কুল অব রিসার্চ ২০১৫ সালে যাত্রা শুরু করে এবং বিশ্বজুড়ে ২৩টি দেশের ৫৫ জন তরুণ গবেষক এবং ১৫ জনের বেশি খ্যাতনামা অধ্যাপককে যুক্ত করেছে। প্রতিষ্ঠানটি ২৫টির বেশি গবেষণা প্রকল্প সম্পন্ন করেছে এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে প্রকাশিত গবেষণার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের স্বীকৃতি পেয়েছে।

সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠান দক্ষিণ এশিয়ায় টেকসই উন্নয়ন অগ্রযাত্রা এবং নতুন প্রজন্মের নীতি গবেষক তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত