আজ- বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আজকের দর্পণ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

by Prokash Kal
১৬৬ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে জাতীয় দৈনিক আজকের দর্পণ’র ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১২ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নগরীর অলকার মোড় এসোসিয়েশন ভবনে পত্রিকাটির রাজশাহী ব্যুরো অফিসে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করেন দৈনিক আজকের দর্পণ’র রাজশাহী ব্যুরো প্রধান এস এম শফিকুল আলম ইমন।

অনুষ্ঠানে ইত্তেফাক’র সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আনিসুজ্জামান, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাংবাদিক মামুন রেজা, শাহিনুর রহমান সোনা, ইফতেখায়ের আলম বিশাল, শাহীন সাগর, লিয়াকত হোসেন, এম আরিফ, মোস্তাফিজুর রহমান লিটন, আল আমিন হোসেন, প্রতিদিনের কাগজের রাজশাহী ব্যুরো ও রাজশাহী প্রেসক্লাবের সদস্য রাজীব আলী রাতুল, সুলতানুল আরেফিন খান নিহাল, পাভেল ইসলাম মিমুল, রাজশাহী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, রনি প্রমুখ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও সুধীজনরা পত্রিকাটির উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন ৷ পত্রিকাটি সত্যনিষ্ঠতায় দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: