
নিজস্ব প্রতিবেদক:
জিয়া সাইবার ফোর্সের রাজশাহী মহানগর শাখার নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে নবগঠিত এই কমিটি আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে বলে জানানো হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি ইসতিয়াক আলী রাতুল, সাধারণ সম্পাদক মোঃ নাঈম শেখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের মাধ্যমে জিয়া সাইবার ফোর্স রাজশাহী মহানগর শাখা সাংগঠনিক কার্যক্রম, সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রচার এবং গণমানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।
নবগঠিত কমিটির সকল সদস্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।
জিয়া সাইবার ফোর্স রাজশাহী মহানগর শাখার নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
