আজ- রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার: শাশুড়ি ও দুই ননদ আটক

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে সুমি খাতুন (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী মেরাজ উদ্দিন (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তার মা ও দুই বোনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের নির্যাতন ও যৌতুকের দাবির জেরে সুমিকে হত্যা করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে শাহজাদপুর পৌর শহরের পুকুরপাড় মহল্লায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মেরাজ উদ্দিন ওই এলাকার চা বিক্রেতা মো. আবুল কাশেমের ছেলে। নিহত সুমি খাতুন উপজেলার নড়িনা ইউনিয়নের কাংলাকান্দা গ্রামের মৃত নূর মোহাম্মদের মেয়ে।

জানা যায়, সাড়ে তিন বছর আগে পারিবারিকভাবে মেরাজ ও সুমির বিয়ে হয়। তাদের সংসারে দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। স্থানীয়দের দাবি, মেরাজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।

খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ ও এসআই রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের মা অভিযোগ করে বলেন, যৌতুকের দাবিতে এবং তুচ্ছ বিষয় নিয়ে মেরাজ প্রায়ই তার মেয়েকে অমানুষিক নির্যাতন করতেন। এসব নির্যাতনে মেরাজের মা সহযোগিতা করতেন বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, “সকালে মেয়ের অসুস্থতার খবর পেয়ে এসে দেখি তার নিথর দেহ পড়ে আছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে মেরাজ হাসপাতালে নেওয়ার কথা বলে বিভিন্ন স্থানে ঘুরিয়ে আবার বাড়িতে নিয়ে আসে। এই সময় তারা হত্যার আলামত নষ্ট করতে বাড়ির বিভিন্ন স্থানের রক্ত পরিষ্কার করে।”

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার মা ও দুই বোনকে আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চল

You may also like

Leave a Comment

শিরোনাম: