
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশের উপদেষ্টা ড. মো. নাজিবুর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার রোধ, ডিজিটাল আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, সাইবার অপরাধ ও আর্থিক প্রতারণা দমনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় পুলিশ ও বিকাশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। ডিজিটাল লেনদেনের নিরাপত্তা বাড়াতে উভয় প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
