আজ- রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের মতবিনিময়

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নগরীর সিটি সেন্টারের ব্যবসায়ীরা।

রোববার (৯ আগস্ট) দুপুরে নগর ভবনে প্রশাসকের সঙ্গে এ সাক্ষাৎ ও মতবিনিময় করেন ব্যবসায়ীরা। এ সময় সিটি সেন্টারের বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসকের সঙ্গে আলোচনা করেন তারা।

মতবিনিময়কালে ব্যবসায়ীরা সিটি সেন্টারসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ব্যবসায়ীদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ এবং সিটি সেন্টারের ব্যবসায়ী মুরাদ হাজী, রাজীব আহসান, ড. ফেরদৌস আরা পারভীন, গোলাম কবিরসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: