আজ- সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আরএমপির মতবিনিময় সভা

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ অংশ নেন। সভায় পূজামণ্ডপ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

এ সময় পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: