আজ- , ,

রাজশাহীতে ১৫৪ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা জব্দ

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫৪ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৯৩৯ টাকা জব্দ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোসা. রাজিয়া ওরফে রাজি (৩৩) নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত হায়দারের মেয়ে।

পুলিশ জানায়, অভিযানের সময় রাজিয়ার হেফাজতে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৯৩৯ টাকা জব্দ করেন ডিবি পুলিশের সদস্যরা।

এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
01 November 2026

রাজশাহীতে ১৫৪ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা জব্দ

www.prokashkal.com |
/Prokashkal