
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুর থানায় পৃথক দুটি অভিযানে ইয়াবা, গাঁজা ও নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
র্যাব জানায়, সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে সদর থানার বরেন্দ্রমোড় ইসলামপুর এলাকা থেকে মো. মেহের আলী (৩৫) কে ৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশন, ১০ পিস ইয়াবা ও ৪৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। একইদিন রাতে গোমস্তাপুর থানার রহনপুর পৌরসভার নুনগোলা এলাকায় মনিরুল ইসলাম (৫৫) কে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মেহের আলী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মৃত সবুর আলীর ছেলে, মনিরুল গোমস্তাপুর থানার মৃত সাজেমানের ছেলে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
