আজ- মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় মোহাম্মদপুর থেকে ১০ পেট্রোল বোমা-ককটেল উদ্ধার

মোহাম্মদপুর থেকে ১০ পেট্রোল বোমা-ককটেল উদ্ধার

by Prokash Kal
৩৪ views

প্রকাশকাল ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে র‍্যাব।

বুধবার (১২ নভেম্বর) র‍্যাব-২ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে র‍্যাব-২ এর একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালিয়ে এসব বোমা ও বিস্ফোরক উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগামীকাল ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসমূহের ডাকা লকডাউনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা মোহাম্মদপুরের তিনরাস্তাসহ আশপাশের এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব পেট্রোল বোমা ও ককটেল মজুদ করেছিল।

উদ্ধারকৃত বোমা ও ককটেল র‍্যাব সদর দপ্তরের বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত