আজ- , ,

রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক রিটন

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রাজশাহীতে পৌঁছেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

এ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদসহ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে রুহুল কবির রিজভীর।

এ ছাড়া বিকেল ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
17 November 2026

রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক রিটন

www.prokashkal.com |
/Prokashkal