আজ- বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কায় ৮ সেনা আহত

by Prokash Kal
৩০৯ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুরে আজ ভোর ৫টার দিকে সেনাবাহিনীর একটি টহল গাড়িতে ট্রাকের ধাক্কায় ৮ জন সেনা সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত এক সেনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মোহনপুর মডেল টাউনের পাশে ট্রাকটি পিছন থেকে সেনাবাহিনীর টহল গাড়িকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে উভয় যানবাহন পাশের খাদে পড়ে যায়। সংঘর্ষে গাড়িতে থাকা ৮ সেনা সদস্য আহত হন।

আহতদের মধ্যে গুরুতর আহত সিপাহী মো. জুয়েল রানাকে অবিলম্বে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত সেনাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়ানো হয়েছে। ঘটনায় ট্রাকের চালক বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে রয়েছে।

ওসি আতাউর রহমান জানান, আহত সেনাদের চিকিৎসা ও তদন্তের পাশাপাশি ঘটনার কারণ নির্ণয় করা হচ্ছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: