আজ- মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র যাচ্ছেন মির্জা ফখরুল

by Prokash Kal

প্রকাশকাল ডেস্ক:
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগামী রবিবার (২ ফেব্রুয়ারি) দেশটির উদ্দেশে রওনা দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে যাবেন দলের স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আশা করা হচ্ছে, তারা লন্ডন হয়ে আমেরিকায় যাবেন।

জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আগামী ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকা থেকে রওনা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

ওয়াশিংটনে অনুষ্ঠেয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে গত ১০ জানুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতরা হলেন– ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী।

দলীয় একাধিক সূত্র জানায়, অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাও যেতে পারেন। তার পক্ষ থেকে একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান যেতে পারেন প্রেয়ার ব্রেকফাস্টে।

ধারণা করা হচ্ছে, বিএনপির মহাসচিব রওনা করার আগে জাইমা রহমানের যুক্তরাষ্ট্র যাওয়ার বিষয়টি উঠে আসতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে শায়রুল কবির খান বলেন, ‘লন্ডন থেকে তিনি (জাইমা রহমান) যাচ্ছেন কিনা আমি নিশ্চিত না হয়ে বলতে পারছি না।’

ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে প্রেয়ার ব্রেকফাস্ট হবে। প্রার্থনা এবং আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্র করার প্ল্যাটফর্ম এটি।

You may also like

Leave a Comment

শিরোনাম: