আজ- মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ 

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক : 

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে আপন ভাইয়ের বিরুদ্ধে নেট ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ( ২ জুলাই) বিকেলের দিকে বানেশ্ব হাই স্কুল মার্কেটে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভূক্তোভোগী জুয়েল অভিযোগ করে বলেন, আমার ভাই দোয়েল তার লোকজন নিয়ে এসে আমার ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে অফিসে থাকা নেট ব্যবসার বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ৫ লক্ষ ৮০ টাকা নিয়ে চলে যায়। এতে তার প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন এবং এ ঘটনায় ন্যায় বিচার চান তিনি। তিনি বলেন, দীর্ঘদিন থেকে আমরা ডিশ এবং ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত। এই ব্যবসা বেশিরভাগ আমার ছোট ভাই দোয়েল দেখাশোনা করতেন। কিছুদিন থেকে তার কাছে ব্যবসার হিসাব চাইলে তিনি তা দিতে বানান তালবাহানা করেন। এক পর্যায়ে তিনি হিসাব দিবেন না বলে সাফ জানিয়ে দেন।

তবে এ ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত দোয়েল এর মুঠো ফোনে একাধিকবার কল দিলে তিনি তা রিসিভ করেননি।

ঘটনার সত্যতা স্বীকার করে বানেশ্বর বনিক সমিতির সভাপতি. মতিউর রহমান মতি বলেন, ব্যবসা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের জেরে এমন ঘটনা ঘটেছে আমরা বিষয়টি নিয়ে মিমাংসার চেষ্টা করছি।

You may also like

Leave a Comment

শিরোনাম: