আজ- রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে র‌্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

by Prokash Kal
৩১৮ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে অভিনব কৌশলে হেরোইন বহনের সময় বিশু হেমরম (৩৮)‌ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় নগরীর দড়িখরবনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে জুতার সোলের ভেতর সেলাই করে রাখা ১২০ গ্রাম হেরোইন, দুটি মোবাইল ফোন এবং একটি জোড়া জুতা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত বিশু গোদাগাড়ী থানার মৃতঃ জগেন হেমরমের ছেলে। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী চর এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী ও রাজধানী ঢাকার পাইকারি ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করছিল বলে জানা যায়।

র‌্যাব জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: