আজ- , ,

রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তোহিদুর রহমান আউয়াল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. মোফাখখারুল ইসলাম এবং রামেক শিক্ষক সমিতি ও জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমরি মীম। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রিমন আলী।

এ ছাড়া বক্তব্য দেন মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার আমিন বিপুল এবং মহানগর ছাত্রদলের সভাপতি রাকিন রাইহান রবীন।

আলোচনা সভায় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নিয়েও আলোচনা করেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
17 November 2026

রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

www.prokashkal.com |
/Prokashkal