আজ- , ,

রুয়েটে নবনিযুক্ত ৪৭ প্রভাষকের অংশগ্রহণে সপ্তাহব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং শুরু

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নবনিযুক্ত ৪৭ জন প্রভাষকের অংশগ্রহণে সপ্তাহব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) আয়োজিত অষ্টম ব্যাচের এ প্রশিক্ষণ চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।

নবনিযুক্ত শিক্ষকদের উচ্চশিক্ষায় প্রাতিষ্ঠানিক উন্নয়ন, আধুনিক শিক্ষণপদ্ধতি এবং পাঠদানের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে আউটকাম-বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ন, ব্লুমস ট্যাক্সোনমি, গবেষণা পদ্ধতি, প্রাতিষ্ঠানিক সুশাসন, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক এবং একাডেমিক নৈতিকতার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও গবেষণা তহবিল সংগ্রহের কৌশল নিয়েও বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণের বিভিন্ন পর্ব পরিচালনা করবেন অভিজ্ঞ অধ্যাপকরা।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কার্যকর শিক্ষণ-শিখন প্রক্রিয়ার বিকল্প নেই। শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রত্যেকের নিজের আচরণ, শিষ্টাচার ও বক্তব্য উপস্থাপনের ধরন পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ফাউন্ডেশন ট্রেনিংয়ের মাধ্যমে নবনিযুক্ত শিক্ষকরা নিজেদের দক্ষতা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি রুয়েটের শিক্ষার মান আরও উন্নত করতে অবদান রাখবেন।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আল-আমিন-আল-আজাদউল ইসলাম এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মহিবুল ইসলাম।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
17 November 2026

রুয়েটে নবনিযুক্ত ৪৭ প্রভাষকের অংশগ্রহণে সপ্তাহব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং শুরু

www.prokashkal.com |
/Prokashkal